বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে খুন



 চট্টগ্রামের লালখান বাজারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে জোত্স্না বেগম নামের এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় করা মামলার আসামি নয়ন বড়ুয়াকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে একই বাসায় থাকতেন। জোত্স্না এক পর্যায়ে নয়নকে ধর্মান্তরিত হয়ে বিয়ের জন্য চাপ দেন। এর জেরে নয়ন জোত্স্নাকে খুন করে লাশ ফ্লাইওভারের নিচে ফেলে যায়।

গতকাল সোমবার পিবিআই মেট্রো কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্যের বিস্তারিত জানিয়েছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান। নয়ন ও জোত্স্না চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত শনিবার বিকেলে জোত্স্নার লাশ উদ্ধার করা হয়।

Countdown Timer
00:01

Comments