২৯ মার্চ সূর্যগ্রহণ, ভুলেও যা করবেন না
২৯ মার্চ সূর্যগ্রহণ, ভুলেও যা করবেন না পৃথিবী ও চাঁদ একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। এই গতির ফলে এক পর্যায়ে চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যকে আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়, যাকে সূর্যগ্রহণ বলা হয়। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ আগামীকাল, ২৯ মার্চ, শনিবার ঘটবে। আজ সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ২টো ২১ মিনিটে। শেষ হবে ৬টা ১৪ মিনিটে। এই গ্রহণের মোট সময়কাল ৩ ঘন্টা ৫৩ মিনিট। সূর্যগ্রহণের সময় সূর্য ও চাঁদের আকার অনেকে সূর্য ও চাঁদের আকার নিয়ে বিভ্রান্ত হন। প্রকৃতপক্ষে, সূর্য চাঁদের থেকে ৪০০ গুণ বড়, তবে এটি পৃথিবী থেকে চাঁদের তুলনায় ৪০০ গুণ দূরে অবস্থিত। এই জ্যামিতিক সামঞ্জস্যের কারণে সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে। সূর্যগ্রহণের সময় চোখের সুরক্ষা কেন গুরুত্বপূর্ণ? সূর্যগ্রহণের সময় সূর্য থেকে অতিরিক্ত পরিমাণে অতিবেগুনি রশ্মি নির্গত হয়, যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই, এই সময় সরাসরি সূর্যের দিকে তাকানো থেকে বিরত থাকা উচিত। সূর্যগ্রহণ নিয়ে প্রচলিত কুসংস্কার অনেক সংস্কৃতিতে গর্ভবতী নারীদের সূর...